× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের জন্য সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ১৩:৩৫ পিএম

বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের জন্য সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বিসিএস (পশুসম্পদ) ক্যাডার সার্ভিসে প্রবেশ স্তরে নিয়োগের ক্ষেত্রে এবং বর্ণিত ক্যাডারে কর্মরত ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও এনিমেল হাজবেন্ড্রি (এএইচ) ডিগ্রিধারী কর্মকর্তাদের জন্য সমন্বিত মেকআপ কোর্স কারিকুলামের বিষয়ে মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রণালয়ের স্মারক নং- ৩৩.০০.০০০০.১১৭.৯৯.০১৩.২৪-৬২০ মূলে ২০ কার্তিক ১৪৩২/৫ নভেম্বর ২০২৫ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মুহা. মাছুম বিল্লাহ এই প্রজ্ঞাপন জারি করেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার (তথ্য ও জনসংযোগ কর্মকর্তা) মো. মামুন হাসানের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়- (ক) বিসিএস (পশুসম্পদ) ক্যাডার সার্ভিসের প্রবেশ স্তরের সকল পদ সমন্বিত ডিগ্রিধারী (বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রি) গ্রাজুয়েট দিয়ে পূরণযোগ্য হবে।

(খ) মাঠ পর্যায়ের প্রাণিসম্পদ উৎপাদন, প্রাণিস্বাস্থ্য ও সম্প্রসারণ বিষয়ে আধুনিক বিজ্ঞানসম্মত যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিসিএস (পশুসম্পদ) ক্যাডারে কর্মরত ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এবং এনিমেল হাজবেন্ড্রি (এএইচ) ডিগ্রিধারী কর্মকর্তাদের জন্য ৬ মাস মেয়াদি ৩০ ক্রেডিটের একটি সমন্বিত ইন-সার্ভিস প্রশিক্ষণ (মেকআপ) কোর্স চালু করা হবে।

(গ) বিসিএস (পশুসম্পদ) ক্যাডারে কর্মরত ইন-সার্ভিস প্রশিক্ষণ (মেকআপ) কোর্স সম্পন্নকারী সকল কর্মকর্তা বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা