× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইজিপির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ২০:০৪ পিএম

আইজিপির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে কমনওয়েলথ ইলেক্টোরাল সাপোর্ট এর পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কমনওয়েলথ ইলেক্টোরাল সাপোর্ট সেকশনের উপদেষ্টা লিনফোর্ড এনড্রুজ।  

প্রতিনিধিদলের প্রধান আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রস্তুতি, নির্বাচনকালীন বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা এবং সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

আইজিপি কমনওয়েলথ প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, পুলিশ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং নির্বাচনে দায়িত্বপালনকারী প্রায় দেড় লাখ পুলিশ সদস্যের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পুলিশের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিবে। 

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা