প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১২:৫৩ পিএম
মো. ফিরোজ সরকার। ছবি: সংগৃহীত
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের (এপিডি) অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করেছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরে তিনি যোগদান করেন বলে জানা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জানা গেছে, নানান অনিয়ম, অদক্ষতার কারণে গত ২১ সেপ্টেম্বর চুক্তিতে থাকা সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়।
এর কয়েকদিন পর এপিডি মো. এরফানুল হককে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বদলি করা হয়।