প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ০০:০১ এএম
দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত ১১টায় শেরেবাংলা নগরে স্বামীর মাজারে গিয়ে গাড়ির মধ্যে থেকেই কুরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাত করেন তিনি।
আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, খালেদা জিয়া রাত ১১টার দিকে মাজারে এসে কোরআন তেলাওয়াত করেন। এরপর রাত ১১টা ১৫ মিনিটের দিকে তিনি বাসভবন গুলশানের ফিরোজায় ফিরে যান।
এর আগে ২০১৮ সালে কারাগারে যাওয়ার আগে জিয়াউর রহমানের সমাধিতে গিয়েছিলেন খালেদা জিয়া।