× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি বাহিনী আমাকে অপহরণ করেছে: শহিদুল আলমের বার্তা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১১:৪২ এএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫ ১১:৪৫ এএম

ছবি: ভিডিও থেকে নেওয়া

ছবি: ভিডিও থেকে নেওয়া

ফ্রিডম ফ্লোটিলার অংশ হিসেবে গাজার পথে থাকা কনশেনস জাহাজটির দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী, যে জাহাজে আছেন বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম।এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, সাগরে জাহাজ আটকে তাকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী।

বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় সোয়া ১০টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন।

এতে তিনি বলেন, ‘আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনারা যদি এই ভিডিও দেখে থাকেন, তবে বুঝতে হবে আমাদের সমুদ্রে আটকানো হয়েছে এবং আমাকে ইসরায়েলি দখলদার বাহিনী অপহরণ করেছে।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েল যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা ও সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাও।’

ফেসবুক পোস্টে জাহাজটি আটকানোর স্থান, সময় বা শহিদুল আলমের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

এদিকে, এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গাজামুখী নতুন ত্রাণ বহরের (ফ্লোটিলা) আয়োজকরা জানান, ইসরায়েলি সেনাবাহিনী বুধবার অন্তত তিনটি নৌযান আটক করেছে।

সংগঠনটি আরও জানিয়েছে, কনসায়েন্স নামের জাহাজটি ইসরায়েলের হামলার মুখে রয়েছে। এতে ৯০ জনেরও বেশি সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মী রয়েছেন। 

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে গাজায় পৌঁছানোর চেষ্টা করা নৌযানগুলোকে তারা আটক করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা