× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১৫:৪৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল অধিদপ্তরের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম। এর আগে, ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটে।

এদিকে, আগুন লাগার পর কারখানার আশেপাশে অনেক লোকজন জড়ো হওয়ার কারণে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকে কাজ করতে দেখা গেছে।

কারখানাটির শ্রমিকরা জানান, দ্বিতীয় তলায় হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা গেলে শ্রমিকরা চিৎকার করে সতর্ক করেন। সঙ্গে সঙ্গে পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কারখানার গেট খুলে শ্রমিকদের নিরাপদে বের করে আনা হয়।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পাওয়া যায় ১২টা ১৯ মিনিটে। এরপর ১২টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দুপুর ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. তালহা বিন জসিম বলেন, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানার চেষ্টা চলছে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা