× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ১৮:৪৯ পিএম

প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা।

বিদেশি একটি নম্বর থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় শুক্রবার (৩ অক্টোবর) একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম। এতে এক যুবলীগ নেতা হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

অভিযুক্ত মিথুন ঢালী রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

জিডি সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জাজিরায় গোপন বৈঠক করেন মিথুন ঢালী। পরদিন তারা গোপনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও মিছিল করেন।

বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালালে মিথুন উপজেলার কুণ্ডেরচর এলাকায় ফিরোজ খার বাড়িতে অবস্থান নেন। পরে সেখানে পুনরায় অভিযান চালানো হলে মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলার চেষ্টা করেন এবং কৌশলে পালিয়ে যান

ঘটনায় পুলিশ বাদী হয়ে গত ২ অক্টোবর জাজিরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। এতে ৬৫ জনের নাম উল্লেখসহ আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। দুই নম্বর আসামি হন মিথুন ঢালী

এতে তিনি ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুরে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে জাজিরা থানার ওসিকে ফোন করেন। ফোনে প্রধান উপদেষ্টা এবং ওসিকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় জাজিরা থানায় জিডি করা হয়েছে। জিডি নং- ৯৫।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত মিথুন ঢালীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

ওসি বলেন, মিথুন ঢালী কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে জাজিরা থানা এলাকায় গোপন বৈঠক করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে। এরপর গতকাল দুপুরে একটি বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও আমাকে হত্যার হুমকি দেয়। এ ব্যপারে জাজিরা থানায় একটি জিডি করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা