× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুরে রাস্তা না ছাড়লে আজই আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৯ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৭ পিএম

ফাইল ফটো।

ফাইল ফটো।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যু নিয়ে যারা রাস্তা অবরোধ করে রেখেছেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে নাআজকের মধ্যে সমস্যা না মিটলে আইন প্রয়োগ করা হবে।

তিনি বলেন, রাস্তা ব্লক করার অধিকার কারোর নেই; তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রেখেছে এবং এটি বরদাশত করা হবে না।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে বলেন, দু-একটা নির্বাচন হয়ে গেলএসব বিষয়েও আলোচনা হয়েছে। পুলিশের প্রশিক্ষণ ও আসন্ন নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। ছিনতাই, চুরি-ডাকাতি ও সীমান্ত বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। তবে পূজা ও ফরিদপুরের দুইটি ইউনিয়ন সংক্রান্ত সমস্যা প্রধান আলোচ্যসূচি ছিল।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফরিদপুরে ওই দুই ইউনিয়ন পূর্বে যে সংসদীয় আসনে ছিল, সেগুলোকে অন্য আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেইএটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত; তারা যুক্তি-তর্ক শুনেসিদ্ধান্ত নিয়েছেএর ফলে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে

তিনি আরও বলেন, এ অবস্থায় যদি তাদের ক্ষোভ থাকে, তা প্রোপার চ্যানেলে জানানো উচিত ছিলকিন্তু এটাকে কেন্দ্র করে জনভোগান্তি সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।

উপদেষ্টা বলেন, এই দুইটা ইউনিয়নে কতজন লোক এবং কতজন ভোটারঅথচ তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রেখেছে। এটা কোনো অবস্থায় সহ্য করা হবে না। তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে, তাহলে আমরা আইন প্রয়োগ করতে বাধ্য হবো।

তিনি প্রস্তাব করেন, দাবি থাকলে তা প্রোপার চ্যানেলে জানানো উচিত; রাস্তা বন্ধ করার সুযোগ কারো নেই এবং কাউকে ছাড় দেওয়া উচিত হবে না।

কোর কমিটির বৈঠকে দেশের নিরাপত্তা পরিস্থিতি, পুলিশের প্রস্তুতি ও প্রশিক্ষণ, আসন্ন নির্বাচন সংক্রান্ত ব্যবস্থা এবং সুনির্দিষ্ট অপরাধ-সীমান্ত সংক্রান্ত ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছেএমনটাই সভায় উঠে আসে বলে তিনি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা