× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেসরকারি বিদ্যালয়ে ভর্তি লটারির উদ্বোধন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২ ১৫:৫৮ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২ ১৬:৩৩ পিএম

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি : প্রবা

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি : প্রবা

আগামী শিক্ষাবর্ষে দেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে। এখন থেকে শিক্ষার্থী ভর্তির নির্ধারিত ওয়েবসাইট ও মেসেজ দিয়ে জানা যাবে ফল। 

মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ল্যাপটপের বাটন টিপে লটারির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেনশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব খালেদা আক্তার, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. হাবিবুর রহমানসহ শিক্ষামন্ত্রণালয় ও টেলিটকের উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এর আগে গেল সোমবার বিকালে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ে) ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়।

চলতি বছর দেশের বেসরকারি বিদ্যালয়ে ৯ লাখ ২৫ হাজার ৭৮০টি শূন্যপদের বিপরীতে আবেদন জমা পড়েছে মাত্র ২ লাখ ৬০ হাজার ৯৩৩টি। ফলে বেসরকারি আসন খালি থাকবে ৬ লাখ ৬৪ হাজার ৮৪৭টি।

আর সরকারিতে ১ লাখ ৭ হাজার ৮৯০টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬ লাখ ২৬ হাজার ৫৯টি। সেই হিসাবে প্রতি আসনে ভর্তি হতে লড়বে ৫ দশমিক ৮ জন শিক্ষার্থী। সরকারি স্কুলের লটারি সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়।

এর আগে ২০২১ ও ২০২২ সালে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম অনলাইন ও লটারির মাধ্যমে করা হয়। তারই ধারাবাহিকতায় সরকারি ও বেসরকারি (মহানগর, জেলা সদর ও উপজেলা সদর) মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় সরকার। 

২টি পদ্ধতিতে জানা যাবে ফল :

যেকোনো টেলিটক মোবাইল নম্বর থেকে নিম্নোক্ত ফরমেটে SMS করুন ১৬২২২ নম্বরে : 

SMS Format : GSARESULT USERID Reply : GSA 2023 : ইউজার আইডি, XXX, জন্মনিবন্ধন : XXX, EIIN : XXX, Class XXXX, Shift : XXX, Version : XXX, Status : XXX, এর জন্য নির্বাচিত।

এ ছাড়াও অনলাইনে ফল পেতে নিম্নোক্ত ওয়েবসাইটে ব্রাউজ করুনWebsite : https://gsa.teletalk.com.bd

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা