প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ১২:২১ পিএম
ফাইল ফটো
প্রশাসনের বিভিন্ন ভুক্ত ২৬৮ জন কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ-সংক্রান্ত পৃথক দুই প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে প্রশাসন কর্মকর্তাসহ অন্য ক্যাডারের কর্মকর্তারাও রয়েছেন।
এর মধ্যে রয়েছে বিসিএস (ট্রেড) ক্যাডার, বিসিএস (টেলিযোগাযোগ), বিসিএস (কর), বিসিএস (পরিসংখ্যান), বিসিএস (সড়ক ও জনপথ), বিসিএস (রেলওয়ে: প্রকৌশল), বিসিএস (রেলওয়ে: পরিবহন ও বাণিজ্যিক), বিসিএস (গণপূর্ত-সিভিল), বিসিএস (জনস্বাস্থ্য প্রকৌশল), বিসিএস (ডাক), বিসিএস (পুলিশ), বিসিএস (পশুসম্পদ), বিসিএস (তথ্য), (বেতার-প্রকৌশল); বিসিএস (তথ্য) (বেতার-বার্তা); বিসিএস (তথ্য-সাধারণ); বিসিএস (খাদ্য-কারিগরি); বিসিএস (খাদ্য-সাধারণ); বিসিএস (মৎস্য), বিসিএস (সাধারণ শিক্ষা), বিসিএস (শুল্ক ও আবগারি), বিসিএস (সমবায়), বিসিএস (নিরীক্ষা ও হিসাব), বিসিএস (আনসার) ও বিসিএস (কৃষি) কর্মকর্তারা।