× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ১টি চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১২:৪৬ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৫ ১৪:১৩ পিএম

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনায় একটি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের মধ্যে বৈঠক শেষে এ সই কার্যক্রম সম্পন্ন হয়।

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু, যার অংশ হিসেবে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

এ বিষয়ে এক প্রশ্নে ইসহাক দার জানান, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার বৈঠকটি ‘ইতিবাচক’ হয়েছে।

এর আগে, শনিবার (২৩ আগস্ট) তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান ইসহাক দার। সফরের প্রথম দিনেই তিনি ঢাকায় পাকিস্তান হাইকমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ছাড়াও আলোচনায় উঠে আসে একাত্তরের ইস্যু।

আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে ইসহাক দারের বৈঠক হওয়ার কথা রয়েছে। একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার।

তিন দিনের এ সফরে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ছাড়াও আঞ্চলিক সহযোগিতা এবং সমসাময়িক আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা