প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ১৪:২০ পিএম
মো. মাহবুবর রহমান।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) পদে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী মো. মাহবুবর রহমান। গত ৩ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন পদে যোগদানের আগে তিনি বাপাউবো রংপুরে প্রধান প্রকৌশলী (পুর), উত্তরাঞ্চল হিসেবে কর্মরত ছিলেন।
প্রকৌশলী মাহবুবর রহমান ১৯৯১ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৯৩ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) হিসেবে কর্মজীবন শুরু করেন।
দীর্ঘ ৩১ বছরের পেশাগত জীবনে তিনি উপ-বিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং প্রধান প্রকৌশলীসহ বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
চাকরিকালে তিনি থাইল্যান্ড, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং ইতালিতে আন্তর্জাতিক সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। সেসব অভিজ্ঞতা তিনি পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমে সফলভাবে প্রয়োগ করেছেন।
প্রকৌশলী মো. মাহবুবর রহমান ১৯৬৭ সালে কুড়িগ্রাম জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) একজন আজীবন সদস্য।