× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ অভিবাসন

আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ২২:২০ পিএম

আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র থেকে এক নারীসহ আরও ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। 

শনিবার (২ আগস্ট) সকাল ৬টা ৪৫ মিনিটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের এক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, একটি বিশেষ সামরিক বিমানে (সি-১৭) করে তাদের ফেরত পাঠানো হয়। দীর্ঘ ৬০ ঘণ্টার যাত্রা শেষে তারা ঢাকায় পৌঁছান। দেশে ফেরার পর ব্র্যাকের পক্ষ থেকে তাদের পরিবহন সহায়তা দেওয়া হয় এবং প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে খাবারের ব্যবস্থা করা হয়।

ফেরত আসাদের অভিযোগ, দীর্ঘ যাত্রার পুরোটা সময় তাদের হাতকড়া পরিয়ে রাখা হয়। তাদের একজন বলেন, আমরা অপরাধী নই, আমরা তো আশ্রয় চেয়েছিলাম। কিন্তু আমাদের সঙ্গে ভয়ংকর বন্দিদের মতো আচরণ করা হয়েছে।

৩৯ জনের যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা প্রসঙ্গে জানতে চাইলে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্লাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, আমরা যতটা জেনেছি, ফেরত আসাদের কেউ কেউ ঘরবাড়ি বিক্রি করেছেন, ধার-দেনা করে কেউ ৩০ লাখ, কেউ ৪০ লাখ টাকা পর্যন্ত খরচ করে মেক্সিকো বা দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ হয়ে অনিয়মিত পন্থায় পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। এরপর আশ্রয় প্রার্থী হিসেবে আবেদন করেছিলেন। কিন্তু আদালত ও অভিবাসন কর্তৃপক্ষ তাদের সেই আবেদন খারিজ করে দেয়। এরপর তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এর আগে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে শ‌নিবার ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। তবে গতকাল শনিবার ঢাকায় এসেছে ৩৯ জন।

দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্প মা‌র্কিন প্রেসি‌ডেন্ট নির্বা‌চিত হওয়ার পর অবৈধ অভিবাস‌নের বিষ‌য়ে ক‌ঠোর অবস্থান নি‌য়ে‌ছেন। তারই অংশ হিসেবে তাদের ফেরত পাঠানো হয়। এ পর্যন্ত ক‌য়েক দফায় ১১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা