প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫ ২০:২৯ পিএম
ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের সকল এসিল্যান্ড প্রত্যাহার করেছে সরকার।
বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে সহকারী কমিশনার (ভূমি) হতে প্রত্যাহার করে সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো। একই ধরনের প্রজ্ঞাপনে বরিশাল ও রংপুরের এসিল্যান্ডের ব্যাপারেও করা হয়েছে। এর মধ্যে বরিশালে ১০ জন, ঢাকায় ২২ ও রংপুর বিভাগে ১৩ জন কর্মকর্তা রয়েছে।
ঢাকা বিভাগের ২২ জনের মধ্যে রয়েছে- মোঃ সাইফুল ইসলাম, রিফাত আরা, শিল্পী রাণী মোদক, তারেক হাসান, আবদুল্লাহ আবু জাহের, মোঃ তাছবীর হোসেন, মোঃ তাসনিমুজ্জামান, মো: আসাদুজ্জামান, এস. এস. আব্দুল্লাহ-বিন-শফিক, মোঃ মকবুল হোসেন, আমিনুল ইসলাম, লিজা আক্তার বিথী, রুনাল্ট চাকমা, শামীমা আফরোজ মারলিজ, আবিদা সিফাত, মাসুদুর রহমান রুবেল, এস এম আশীষ মমতাজ, মোঃ মেহেদী হাসান শাকিল, মোঃ শওকত মেহেদী সেতু, মোঃ মাসুদুর রহমান রুবেল, সালেহ আহেমেদ ও মো. নাজমুল হাসান।
রংপুর বিভাগের ১৩ জনের মধ্যে উম্মে কুলসুম রুবি, ফারাজানা আখতার, সেগুফতা মেহনাজ, মোঃ সাইদুজ্জামান হিমু, মো: নূরুল আমিন, অভিজিত চৌধুরী, মারুফ দস্তেগীর, মাসুদুর রহমান, সুমন চৌধুরী প্রমুখ।
বরিশালের ১০ জনের মধ্যে রয়েছে-জহিরুল আলম, মেশকাতুল জান্নাত রাবেয়া, সাফফাত আরা সাইদ, সজল কুমার দাস, ফাতেমা তুজ জোহরা সানিয়া, বেদবতী মিস্ত্রি, মো. আসাদুজ্জামান, মোস্তফা আবদুল্লাহ আল নুর, রইস আল রেজুয়ান ও মো. আসাদুর রহমান।