প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ১৯:০৫ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর পেয়ে তার খোঁজ নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। রোববার বিকেলে জামায়াত আমিরের ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়, সেনাপ্রধান ফোনে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান এবং চিকিৎসার জন্য যেকোনো সহায়তার আশ্বাস দেন। এ খোঁজখবর নেওয়ায় সেনাপ্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামায়াত আমির।