× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর ক্যাডেট কলেজে শতভাগ পরীক্ষার্থীর জিপিএ- ৫ অর্জন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ১৫:৫৪ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৫ ১৫:৫৬ পিএম

রংপুর ক্যাডেট কলেজে শতভাগ পরীক্ষার্থীর জিপিএ- ৫ অর্জন

রংপুর ক্যাডেট কলেজ বরাবরের মতো এবারও  দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি- ২০২৫ পরীক্ষায় ঈর্ষনীয় ফলাফল অর্জন করেছে। বিজ্ঞান বিভাগ হতে এই কলেজের মোট ৪৫ জন পরীক্ষার্থী এসএসসি-২০২৫ পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সকলে জিপিএ ৫.০০ ফলাফল অর্জন করে। ফলাফল প্রকাশের পরই রংপুর ক্যাডেট কলেজে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। 

এসএসসি পরীক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করায় কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় তাদের অভিনন্দন জানিয়ে শুভেচ্ছাবার্তা প্রদান করেন। রংপুর ক্যাডেট কলেজের এই ধারাবাহিক সাফল্যের পেছনে সেনাসদরের দিক নির্দেশনা, কলেজ অধ্যক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধান, শিক্ষকমণ্ডলীর ঐকান্তিক প্রচেষ্টা এবং অভিভাবকবৃন্দের সহযোগিতা বিশেষভাবে ভূমিকা পালন করে আসছে। কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল মোঃ মতিউল ইসলাম মন্ডল, পিএসসি, আর্টিলারি বলেন,  ক্যাডেট কলেজের সুশৃঙ্খল পরিবেশ, গঠনমূলক অনুশাসন এবং শিক্ষক-কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি এই ভালো ফলাফলের অন্যতম অনুষঙ্গ। 

তিনি আরও বলেন, ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমে সমান গুরুত্ব প্রদান করা হয়। ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে সহশিক্ষামূলক কার্যক্রম বিশেষ ভূমিকা পালন করে ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা