× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হঠাৎ প্রত্যাহার হলেন বেবিচক চেয়ারম্যান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৫ ১৯:১৪ পিএম

হঠাৎ প্রত্যাহার হলেন বেবিচক চেয়ারম্যান

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

তবে ঠিক কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে তা প্রজ্ঞাপণে উল্লেখ করা হয়নি।

মঞ্জুর কবীর ভুঁইয়া আজ কক্সবাজার বিমানবন্দরে দিনব্যাপী তথ্য অধিকার বিষয়ক এক কর্মশালায় যোগ দেন। কর্মশালার পর কক্সবাজার বিমানবন্দরে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৯ অগাস্ট মঞ্জুর কবীরকে প্রেষণে বেবিচক চেয়ারম্যানের দায়িত্ব দেয় অন্তবর্তী সরকার। তার মাত্র ছয় সপ্তাহ আগে সেই দায়িত্বে আসা এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীকে তখন বিমান বাহিনীতে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা