× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘জুনের মধ্যেই নির্বাচন, এক দিনও এদিক-সেদিকের সুযোগ নেই’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৫ ১৭:৪৭ পিএম

‘জুনের মধ্যেই নির্বাচন, এক দিনও এদিক-সেদিকের সুযোগ নেই’

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘প্রধান উপদেষ্টা একটি সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন হবে। তার এক দিনও এদিক-সেদিক হওয়ার কোনো সুযোগ নেই।’

শুক্রবার (২৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের প্রাণিবিদ্যা সমিতির ২৪তম জাতীয় সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা ২০২৪’ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আমরা ক্ষমতায় নেই, আমরা কেবল একটি দায়িত্ব পালন করছি। এটি তখনই সফল হতে পারে—যখন সবাই সহযোগিতা করে। প্রধান উপদেষ্টা যখন সিদ্ধান্ত নেন, তখন তিনি একটি নির্দিষ্ট সময়সীমা দেন।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে অনেক দূর এগিয়ে এসেছি। সংস্কার কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এগুলোর উপর রাজনৈতিক ঐকমত্যের কাজ শুরু হয়েছে। সমস্ত রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করছে। নির্বাচনের জন্য একটি সময়সীমা দেওয়া হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘আমরা অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে অনেক দূর এগিয়েছি। সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের ওপর রাজনৈতিক ঐক্য গড়ার প্রক্রিয়া শুরু হয়েছে, সকল রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করছে। এটা কি দায়িত্ব পালন করতে পারা না? আমরা নির্বাচনের সময়সীমা বলে দিয়েছি, ডিসেম্বর থেকে জুনের মধ্যে অবশ্যই নির্বাচন হবে। সেটাও একটা পারা।’

‘আরেকটা হচ্ছে বিচার, ট্রাইব্যুনাল একটা ছিল, এখন দুটি হয়েছে। আগামীকাল থেকে ট্রায়ালের আনুষ্ঠানিক পর্যায় শুরু হবে। কিন্তু কাজটি যেন নির্বিঘ্নে হয়। এগুলোতে যেন প্রতিবন্ধকতা না আসে, সেটা প্রথম থেকেই আমাদের আহ্বান ছিল। এখন এই কাজগুলো আমরা সকলের সহযোগিতায় সঠিক প্রক্রিয়ায় শেষ করতে চাই’, বলেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা