× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৫ ১৪:০৩ পিএম

ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধবার সকাল থেকে অনলাইনে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিন পশ্চিমাঞ্চলের ১৭ হাজার টিকিটের বিপরীতে হিট করে ৩০ লাখ মানুষ।

বুধবার (২১ মে) কমলাপুর স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানান।

বরাবরের মতো এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় সাতদিনের ট্রেনের আসন বিক্রি করবে রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। সকাল ৮টা থেকে দেওয়া হয় পশ্চিমাঞ্চলের টিকিট এবং দুপুর ২টা থেকে দেওয়া হবে পূর্বাঞ্চলের টিকিট।

এর আগে রেল মন্ত্রণালয় জানায়, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মের টিকিট ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে এবং ৬ জুনের টিকেট ২৭ মে বিক্রি হবে।

এছাড়া ৩১ মে থেকে বিক্রি হবে ফিরতি যাত্রার টিকিট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা