× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোটেলে নারী চিকিৎসককে গলা কেটে হত্যা

প্রবা ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২২ ১১:৩৯ এএম

আপডেট : ১১ আগস্ট ২০২২ ১৩:১৪ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে এক নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জান্নাতুল নাঈম সিদ্দীক। 

ওই তরুণী ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজের গাইনি বিষয়ে একটি কোর্স করছিলেন বলে জানা যায়।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) জাফর হোসেন জানান, বুধবার রাতে পান্থপথের 'ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট’ নামের একটি আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রেজাউল করিম রেজা নামের এক যুবকের সঙ্গে ওই হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে উঠেছিলেন তারা।

বুধবার সকাল ৮টায় তারা চেক ইন করেন। দুপুরের দিকে ওই যুবক হোটেল কক্ষে তালা মেরে চলে যায়। পরে হোটেল ম্যানেজার ওই যুবককে ফোন করলে সে বলে, ‘ও ঘুমাচ্ছে। আমি আসছি’। বিকালে আবার কল করলে তার ফোন বন্ধ পান ম্যানেজার। ওই যুবক আর না আসায় রাতে তিনি বিষয়টি পুলিশকে জানান।'

পরিদর্শক জাফর বলেন, ‘হোটেলের চতুর্থ তলার ৩০৫ নম্বর কক্ষে বিছানায় পড়েছিল মরদেহ। শরীরে একাধিক জখমের দাগ ছিল।’

এ ঘটনায় নিহতের পরিবার মামলা করেছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘রেজার সঙ্গে ওই চিকিৎসকের প্রেমের সম্পর্ক ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

প্রবা/ইউরি/ম.ই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা