× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রান্স-স্পেন সফরে যাচ্ছেন না ড. ইউনূস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৫ ১৪:১৭ পিএম

ফ্রান্স-স্পেন সফরে যাচ্ছেন না ড. ইউনূস

জাতিসংঘের তৃতীয় ওশেন কনফারেন্সে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স সরকার। অন্যদিকে, জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্সে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে স্পেন সরকার। তবে বহুপক্ষীয় দুটি ফোরামে যোগ না দেওয়ায় ফ্রান্স ও স্পেন সফর করা হচ্ছে না তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৯ থেকে ১৩ জুন ফ্রান্সের নিস শহরে তৃতীয় ওশেন কনফারেন্স অনুষ্ঠিত হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ওশেন কনফারেন্সে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধান উপদেষ্টা কনফারেন্সে যোগ দেবেন না। তবে বাংলাদেশ থেকে একটি অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদল কনফারেন্সে যাবেন।

এছাড়া, আগামী ৩০ জুন থেকে ৩ জুলাই স্পেনে জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্স হবে। ওই কনফারেন্সে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে স্পেন সরকার। আমন্ত্রণ পেলেও প্রধান উপদেষ্টা কনফারেন্সে যোগ দিচ্ছেন না। বাংলাদেশ কনফারেন্সে প্রতিনিধি পাঠাবে। আশা করা হচ্ছে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে একটি প্রতিনিধিদল কনফারেন্সে যাবেন।

ফ্রান্সে প্রধান উপদেষ্টার ওশেন কনফারেন্সে না যাওয়া প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর কয়েকটি বহুপক্ষীয় ফোরামে যোগ দিতে বিদেশ সফর করেছেন। সেই সফরগুলোতে বাংলাদেশের চাওয়া-পাওয়ার বিষয় বিবেচনায় থাকে। ফ্রান্সের প্রেসিডেন্ট আমন্ত্রণ জানানোর পর বাংলাদেশ কনফারেন্সে যোগ দেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক চেয়েছে। কিন্তু ফ্রান্সের দিক থেকে সম্মতি পাওয়া যায়নি। শুধু একটা কনফারেন্সের যাওয়া তো ঠিক হবে না।

আগামী ৯-১৩ জুন ফ্রান্সের নিস শহরে তৃতীয় ওশেন কনফারেন্স অনুষ্ঠিত হবে। ফ্রান্স ও কোস্টারিকা কনফারেন্সের কো-হোস্টের দায়িত্ব পালন করছে।

স্পেন সফর নিয়ে আরেক কর্মকর্তা জানান, প্রধান উপদেষ্টা স্পেন সফরে যাবেন না। ইআরডি থেকে একটি প্রতিনিধিদল কনফারেন্সে যাওয়ার কথা শুনতেছি।

প্রসঙ্গত, আগামী ৩০ জুন থেকে ৩ জুলাই স্পেনে জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্স হবে। এটি এফএফডি৪-এর চতুর্থ কনফারেন্স।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা