× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিথ্যা তথ্য দিয়ে গণমাধ্যম বিভ্রান্তির অভিযোগে আটাব মহাসচিবকে আইনি নোটিশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৫ ২০:৩৯ পিএম

মিথ্যা তথ্য দিয়ে গণমাধ্যম বিভ্রান্তির অভিযোগে আটাব মহাসচিবকে আইনি নোটিশ

মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রেস রিলিজ প্রকাশের অভিযোগে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ্‌র বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সংগঠনের সাবেক কার্যনির্বাহী সদস্য সবুজ মুন্সী।

গত ৭ মে পাঠানো এ লিগ্যাল নোটিশে সবুজ মুন্সীর পক্ষে অ্যাডভোকেট মো. সেলিম মিয়া উল্লেখ করেন, মহাসচিব আফসিয়া জান্নাত এক প্রেস রিলিজে সবুজ মুন্সীর পদত্যাগপত্র গৃহীত হওয়ার তথ্য গোপন করে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেন, যা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক এবং বিভ্রান্তিকর। এতে সংবাদমাধ্যমগুলো ভুল তথ্য প্রচার করে সবুজ মুন্সীর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করেছে।

নোটিশে আরও বলা হয়, আটাবের পক্ষে দেওয়া ওই প্রেস রিলিজে সবুজ মুন্সীর বিরুদ্ধে সরকার গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটির চিঠির ভুল ব্যাখ্যা দিয়ে ‘সিন্ডিকেট’, ‘মজুতদার, ‘কালোবাজারি’ ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়েছে, অথচ তদন্ত কমিটির নথিতে এ ধরনের কোনো শব্দ নেই। এই অতিরঞ্জিত ভাষা ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সবুজ মুন্সীর সম্মানহানি করা হয়েছে।

সবুজ মুন্সীর দাবি, তিনি আটাবের কাছে কখনো কোনো ধরনের সহযোগিতা চাননি, বরং তদন্তের বিষয়টি যেহেতু সরকারি সংস্থার বিবেচনাধীন, সেখানে আটাব মহাসচিবের এ ধরনের প্রেস রিলিজ আইনসম্মত নয় এবং তা হেয় প্রতিপন্ন করার সুস্পষ্ট প্রচেষ্টা।

নোটিশে বলা হয়, সাত কার্যদিবসের মধ্যে প্রেস রিলিজ প্রত্যাহার এবং আনীত অভিযোগ মিথ্যা প্রমাণ করে নতুন বিবৃতি না দিলে আফসিয়া জান্নাত সালেহ্‌র বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ও ফৌজদারি দণ্ডবিধির একাধিক ধারায় দেওয়ানি ও ফৌজদারি মামলার উদ্যোগ নেওয়া হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা