× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভবিষ্যৎ উদ্যোক্তা ও সমাজনেতা তৈরিতে ভিডিপি অ্যাডভান্সড কোর্স নতুন ধারা

আনসার ভিডিপি মহাপরিচালক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৫ ১৮:৫৫ পিএম

ভবিষ্যৎ উদ্যোক্তা ও সমাজনেতা তৈরিতে  ভিডিপি অ্যাডভান্সড কোর্স নতুন ধারা

নরসিংদী ও কিশোরগঞ্জ জেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে "ভিডিপি অ্যাডভান্সড কোর্স–২০২৫ (১ম)" সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানে আনসার ভিডিপির ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ আশরাফুল আলমসহ সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টগণ এবং বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

 প্রধান অতিথির বক্তব্যে আনসার ভিডিপি মহাপরিচালক বলেন, ভিডিপি অ্যাডভান্সড কোর্সের মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলা ও সদস্যদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা। প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা একদিকে যেমন জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

মহাপরিচালক আনসার ভিডিপি বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে "ভিডিপি অ্যাডভান্সড কোর্স" নামে এই নতুন প্রশিক্ষণ মডিউলের তাৎপর্য তুলে ধরে  বলেন, ভিডিপির প্রচলিত প্রশিক্ষণ কাঠামোকে আধুনিকায়নের লক্ষ্যে সম্প্রসারিত মডিউলে ‘কমিউনিটি এলার্ট মেকানিজম’, ‘উদ্যোক্তা উন্নয়ন কৌশল’, ‘তরুণ নেতৃত্ব বিকাশ’ এবং ‘সাইবার অপরাধ প্রতিরোধ’-সহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। বাহিনীর কার্যক্রম সম্প্রসারণ ও সদস্য কল্যাণে গৃহীত ‘সঞ্জীবনী’ কর্মসূচি নেওয়া হয়েছে। যা প্রাথমিকভাবে দেশের ১১৬টি উপজেলায় আনসার ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে পাইলটিং পদ্ধতিতে চালু করার প্রক্রিয়াধীন রয়েছে। এ কর্মসূচির আওতায় কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের সম্পৃক্ততার সুযোগ  রয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষণে সফলভাবে উত্তীর্ণ ১৬২ জন ভিডিপি সদস্য মহাপরিচালক মহোদয়ের নিকট থেকে প্রশিক্ষণ সনদ গ্রহণ করেন। একইসাথে প্রশিক্ষণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী সদস্যদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ স্মারক প্রদান করা হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা