× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৬

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ২০:০৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈদকে কেন্দ্র করে গড়ে উঠেছে ট্রেনের টিকিট কালোবাজারি চক্র। চক্রটি আগে থেকেই ট্রেনের টিকিট সংগ্রহ করে পরে তা বেশি দামে যাত্রীদের কাছে বিক্রি করে। এমন একটি চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাদের কাছ থেকে বিভিন্ন গন্তব্যের ৩১৪টি সিটের ৮২টি টিকিট ও বিপুল পরিমাণ মোবাইল সিম উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে র‍্যাব-৩ ব্যাটালিয়নের শাহজাহানপুর ঝিলপাড় সদর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের জনসাধারণ ট্রেনে ভ্রমণ করে থাকে। কিন্তু কিছু দুষ্কৃতকারী ও টিকিট কালোবাজারি চক্রের কারণে সাধারণ মানুষ স্বস্তিকরভাবে টিকিট পেতে পারে না। অনলাইনে টিকিট পাওয়া না গেলেও কালোবাজারে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি হতে দেখা যায়।

তিনি বলেন, টিকিট কালোবাজারিরা বিভিন্ন কৌশলে ট্রেনের টিকিট অগ্রিম সংগ্রহ করে অবৈধভাবে মজুদ করে রাখে এবং পরবর্তীতে সাধারণ যাত্রীদের কাছে ২-৩ গুণ বেশি দামে বিক্রি করে।

র‍্যাব-৩ জানায়, বিভিন্ন সময়ে গ্রেপ্তার সদস্যদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গোয়েন্দা নজরদারি বাড়িয়ে টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়। 

গত বুধবার দিবাগত রাতে ও গতকাল ভোরে রাজধানীর বনশ্রী ও কমলাপুর এবং ডেমরার ডগাইর এলাকায় অভিযান চালিয়ে চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৮২টি ট্রেনের টিকিট, ৯৫টি মোবাইল সিম, ১০টি মোবাইল ফোন, ১টি এনআইডি, ১টি ঘড়ি, ৪টি এটিএম কার্ড, ১টি সিপিইউ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার চক্রটি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অনলাইনে সস্তায় টিকিট কিনে সাধারণ যাত্রীদের কাছে গোপনে এবং অতিরিক্ত মূল্যে বিক্রি করত। চক্রটি ট্রেন ছাড়ার ৩/৪ ঘণ্টা আগে থেকে টিকিট বিক্রির তৎপরতা শুরু করত, এবং ট্রেন ছাড়ার সময় যত ঘনাতো, টিকিটের দাম তত বৃদ্ধি পেত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা