× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২২ ১৬:৩০ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২২ ১৯:১৮ পিএম

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বুধবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা হয়।

ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর সম্পর্কে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এসব তথ্য জানানো হয়।

এ ছাড়া ট্রাস্টি বোর্ডের নিয়মিত সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদন, সাব কমিটির রিপোর্ট এবং অন্য গুরুত্বপূর্ণ বিষয়া নিয়ে আলোচনা করা হয়।

সভায় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ কবির হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, নুর-ই-আলম চৌধুরী এমপি, শেখ হেলাল উদ্দীন এমপি, ফরিদা শেখ, অ্যাডভোকেট আনিসুল হক এমপি, শাহানা ইয়াসমিন শম্পা, মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক ও রবিউল হাসান অভি।

এ ছাড়া ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান ও ট্রাস্টের কন্ট্রোলার অব অ্যাকাউন্টস সিদ্দিক হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রবা/রাই/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা