× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বরাষ্ট্র সচিব বললেন

দেশে জরুরি অবস্থা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ১৭:৫৩ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৫ ১৮:০০ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি বলেছেন, দেশে জরুরি অবস্থা নিয়ে যা ছড়ানো হচ্ছে, এটা গুজব। এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেট্রোলিং ও মনিটরিং করা হচ্ছে। 

সোমবার (২৪ মার্চ) সচিবালয়ে অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে এসওপি স্বাক্ষর শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এর আগে, অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশের পক্ষে এসওপি করেন আইজিপি বাহারুল আলম। অস্ট্রেলিয়ার পক্ষে ছিলেন দেশটির জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইট চার্চ।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলও উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র সচিব বলেন, ঘরবাড়ি ও জমি বিক্রি করে দালালের মাধ্যমে অস্ট্রেলিয়ায় অবৈধ পথে বাংলাদেশিদের প্রবেশ বন্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। এ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে এসওপি স্বাক্ষর করেছে। তবে, কতজন বাংলাদেশি অস্ট্রেলিয়ার ডিটেনশন সেন্টারে আছে তা জানাননি তিনি।

নাসিমুল গনি আরও বলেন, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার জন্য এখানে ভিসা সেন্টার করার সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটি। তারা দ্রুত কার্যক্রম শুরু করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা