× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ধর্ষণ’ শব্দ এড়ানোর বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ ১১:৫২ এএম

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ফাইল ফটো

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ফাইল ফটো

‘ধর্ষণ’ শব্দ ব্যবহারে বিরত থাকার অনুরোধ নিয়ে সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

সোমবার (১৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনঃক্ষুণ্ন হলে আমি দুঃখ প্রকাশ করছি।’

এর আগে শনিবার গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ‘হেল্প অ্যাপ’ উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার সাংবাদিকদের ধর্ষণ শব্দের পরিবর্তে ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ ব্যবহারের অনুরোধ জানান। 

তিনি বলেন, ‘আমি দুটো শব্দ খুব অপছন্দ করি, এর মধ্যে একটি হলো ধর্ষণ। আপনাদের কাছে অনুরোধ, এটি ব্যবহার করবেন না। আমাদের আইনেও নারী ও শিশু নির্যাতন বলা হয়েছে।’

তার এ বক্তব্যের পর ব্যাপক সমালোচনা শুরু হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, ‘ধর্ষণ শব্দটি এড়ানোর অনুরোধের মাধ্যমে তিনি প্রকৃতপক্ষে ধর্ষকদের পক্ষ নিচ্ছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তার বক্তব্য প্রত্যাহার করা উচিত।’

এদিকে রবিবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ও ডিএমপি কমিশনারের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘ধর্ষণ, যে বয়সের মানুষকেই লক্ষ্য করে ঘটুক না কেন, তা এক ভয়াবহ অপরাধ। এ ধরনের অপরাধকে যথাযথ নামেই ডাকা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে সহিংসতা সহ্য করবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা