× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারাদেশে গরম বাড়তে পারে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ১৩:১৯ পিএম

সারাদেশে বাড়তে পারে দিনের তাপমাত্রা। ছবি : সংগৃহীত

সারাদেশে বাড়তে পারে দিনের তাপমাত্রা। ছবি : সংগৃহীত

সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা কমতে পারে। এছাড়া সিলেট বিভাগের দু’এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

এতে বলা হয়,  মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ ছাড়া লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে সিলেট বিভাগে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের তাপমাত্রা শুষ্ক থাকতে পারে। পরদিন মঙ্গলবার  (১৮ ফেব্রুয়ারি) দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।

এদিকে খুলনার কুমারখালীতে আজ রবিবার দেশের সর্বোচ্চ ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ ছাড়া সিলেটে সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী কয়েকদিন সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা