× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সংকটময় সময়ে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১৩:৪১ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৫ ১৫:২৫ পিএম

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

জাতিসংঘ বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (১৫ মার্চ) ঢাকায় জাতিসংঘ কার্যালয় পরিদর্শনকালে কর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার সংস্কার প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করে গুতেরেস বলেন, জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে।বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়ে সন্তুষ্টি প্রকাশ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।

দীর্ঘ সাত বছর পর বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন আন্তোনিও গুতেরেস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস। রোহিঙ্গাদের সঙ্গে তিনি ইফতারে অংশ নেন।

তৃতীয় দিনেও কর্মব্যস্ত জাতিসংঘ মহাসচিব। গুলশানে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে কর্মচারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ছাড়াও কয়েকটি সেশনে অংশ নেন তিনি।

এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুপুর থেকে কয়েকটি রাজনৈতিক দলের নেতা, সংস্কারের উদ্দেশে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন জাতিসংঘের মহাসচিব।

এ ছাড়া ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের সুশীল ও যুব প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। এরপর বিকেলে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা