× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজউকের নতুন চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১৬:২১ পিএম

রিয়াজুল ইসলাম। প্রবা ফটো

রিয়াজুল ইসলাম। প্রবা ফটো

দুই বছর মেয়াদে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট ১৯৫৩ এর ৪(২) ধারা অনুযায়ী প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে রাজউকের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

তার যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে তিনি এ পদে থাকবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে এতে উল্লেখ করা হয়।

এর আগে গত বছরের ২৬ অক্টোবর প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামকে দুই বছর মেয়াদের জন্য সদস্য (পরিকল্পনা) শাখায় নিয়োগ দেয় সরকার। চুক্তিভিত্তিক নিয়োগের চার মাসের মাথায় তাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো। 

প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘সরকার আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছে তা পালনে আমি বদ্ধ পরিকর। আমি সবার দোয়া ও সহযোগিতা চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা