× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ নিয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন বুধবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ২১:৩০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই ও আগষ্টের মানবাধিকার লঙ্ঘন এবং অবমাননা প্রসঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক জেনেভায় ‘মানবাধিকার ফ্যাক্ট-ফাইন্ডিং’ প্রতিবেদন উপস্থাপন করবেন। 

বুধবার (৫ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় জেনেভা থেকে ইউটিউব লাইভের মাধ্যমে এ প্রতিবেদন উপস্থাপন করবেন। 

জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, এই অনুষ্ঠানটি জেনেভা থেকে ইউটিউব https://youtube.com/live/szaCueW3WLs- এ সরাসরি সম্প্রচার করা হবে। 

বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায়বিচার ও মানবাধিকার সংস্কারের লক্ষ্যে তথ্য অনুসন্ধান ও সুপারিশ নিয়ে দলটি সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

ভলকার তুর্ক আশা প্রকাশ করেছেন, তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি বাংলাদেশে সত্য উন্মোচন, দায়বদ্ধতা, ক্ষতিপূরণ, সুস্থতা এবং সংস্কারের ক্ষেত্রে সহায়ক হবে। এ ছাড়াও এ অবস্থা থেকে উত্তরণ ও সংস্কারকে সমর্থন করবে। 

জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে একটি বিশ্বব্যাপী সারসংক্ষেপ প্রতিবেদন উপস্থাপনকালে তিনি বলেন, ফৌজদারি অপরাধ মামলাগুলোর যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতা তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তুর্ক বলেন, গত বছর বাংলাদেশে সহিংসতায় এক ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয়। তৎকালীন সরকার ছাত্র আন্দোলনকে ‘নৃশংসভাবে দমনে’ মানবাধিকার লংঘন করেছে।  দেশ এখন একটি নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সম্পর্কে তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য-অনুসন্ধান প্রতিবেদন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা