× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ১১:৪৯ এএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২ ১৪:১৮ পিএম

ঢাকা থেকে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

ঢাকা থেকে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ভাটিয়ারির বাংলাদেশ মিলিটারি একাডেমির ‘৮৩তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স’ কমিশন প্রাপ্তি উপলক্ষে ‘রাষ্ট্রপতি কুচকাওয়াজ’-এ প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে রবিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে চট্টগ্রামে পৌঁছান।

এরপর সরকারপ্রধান ৮৩তম বিএমএ লং কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শনের জন্য মিলিটারি একাডেমিতে যান। পরে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদসহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাটিয়ারি মিলিটারি একাডেমিতে প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি বিকালে চট্টগ্রাম আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। জনসভা শেষে তিনি ফের ঢাকায় ফিরবেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ১০ বছর পর জনসভায় যোগ দিতে আজ চট্টগ্রামে এসেছেন। এ উপলক্ষে উৎসবের আমেজ পুরো চট্টগ্রামে। নগরজুড়ে করা হয়েছে সাজসজ্জা ও প্রচারের কাজ। এ সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা দলে চট্টগ্রাসে আসছেন।

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর পলোগ্রাউন্ডে এ জনসভা আয়োজন করা হয়েছে। বিশাল জনসভা মঞ্চ তৈরি করা হয়েছে নৌকার আদলে। সেখানে চট্টগ্রামের উন্নয়নে গৃহীত সব প্রকল্পের চিত্র এক এক করে তুলে ধরবেন শেখ হাসিনা।

সরকারের গৃহীত উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরতে এবং বিএনপির ‘মিথ্যাচার’র জবাব দিতে সংসদ নির্বাচনের আগে সারা দেশ সফরের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রামে জনসভায় আজ ভাষণ দেবেন শেখ হাসিনা। সেই সঙ্গে ৩০টি প্রকল্প উদ্বোধন করবেন তিনি। 

এ ছাড়া প্রধানমন্ত্রী ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এজন্য জনসভার মঞ্চের পাশে ভিত্তিফলকগুলো স্থাপন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা