× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপারেশন ডেভিল হান্ট

সারা দেশে গ্রেপ্তার আরও ৬৩৯

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানী ঢাকাসহ সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ডেভিল হান্টে ৬৩৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরও ৯৯৯ জন গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার ছাড়াও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। এ সবের মধ্যে রয়েছে পুরনো বিদেশি পিস্তল ১, এলজি ১, পিস্তলের ম্যাগাজিন ১, শর্টগানের শিসা কার্তুজ ১, ধারালো চাপাতি ১, ধারালো বটি ১ ও ২টি ছোরা জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। এতে পুলিশ-র‌্যাবের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশ নিচ্ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা