× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা জানালেন সিইসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় সরকার সংস্কার কমিশন পর্যবেক্ষণ দিয়েছে, জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব। এ বিষয়ে সিইসি বলেন, সংস্কার কমিশন পরামর্শ দিয়েছে, জুনে নির্বাচন করা সম্ভব। যদি ১৬ লাখ মৃত ভোটারকে বাদ দেওয়া না হয় এবং নতুন ভোটারদের বাদ দিয়ে নির্বাচন করা হয় তবেই সেটি সম্ভব হবে।

তিনি বলেন, তারা (সংস্কার কমিশন) বিজ্ঞ এবং জ্ঞানী লোকজন। এ বিষয়ে সিইসির কোনো মন্তব্য নেই। এ বিষয়ে একটি রাজনৈতিক বিতর্ক চলছে। নির্বাচন কমিশন এ বিতর্কে জড়াতে চায় না। আগে ভোটার তালিকা হোক।

ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম আগামী জুন মাসে শেষ হবে বলে জানান তিনি।

সিইসি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আমরা নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে।

বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব কি না- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা মনে করি ডিসেম্বর আসতে আসতে এই পরিস্থিতি স্থিতিশীল হবে। সবার সহযোগিতা নিয়ে আমরা এমন একটি জোয়ার সৃষ্টি করতে চাই যেখানে ভোট ছাড়া মানুষের আর কোনো চিন্তা থাকবে না।

সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব সংস্কার দরকার বলে কমিশন মনে করে সেটুকু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা