প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৭ পিএম
প্রবা ফটো
রাজধানীর ইসলামবাগের ভবনে লাগা আগুন সোয়া এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনছে ফায়ার সার্ভিস। এখন পুরোপুরি আগুন নির্বাপণের কাজ করছে ইউনিটগুলো।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, শনিবার বিকেল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৩টা ২৫ মিনিটে। পরে লালবাগ ফায়ার স্টেশনের ২টি, হাজারীবাগ থেকে ২টি, পলাশী থেকে ২টি, সিদ্দিকবাজার থেকে ২টি ইউনিটসহ মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। এ ছাড়া, আগুনে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।