× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অধিগ্রহণ করা এলাকায় গাছ না কেটে দাম দিতে চান ভূমি উপদেষ্টা

প্রবা প্রতবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৩ পিএম

সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ১৪৫তম কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির সভায় কথা বলেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। প্রবা ফটো

সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ১৪৫তম কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির সভায় কথা বলেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। প্রবা ফটো

ভূমি অধিগ্রহণ করা এলাকায় যেসব গাছ রয়েছে, সেগুলো যতটুকু সম্ভব মেয়াদ শেষ হওয়ার পর কেটে না, বরং এর মূল্য নির্ধারণ করে উপকারভোগীদের দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ১৪৫তম কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির সভায় এসব কথা বলেন তিনি।

ভূমি উপদেষ্টা বলেন, পাশের গাছের রোপণ এবং পরিচর্যায় স্থানীয়দের একটি ভূমিকা থাকে এবং গাছগুলো তাদের উপকারে বেশি আসে। তবে যদি স্থানীয়রা আন্তরিক না হন, তাহলে এসব গাছ রক্ষা করা কঠিন হয়ে পড়ে।

আলী ইমাম মজুমদার বলেন, ঢাকা শহর বাঁচাতে পাতাল রেল অত্যন্ত প্রয়োজন। পাতাল রেল ঢাকার যানজট হ্রাস করে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে। এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। 

তিনি আরও বলেন, জনস্বার্থে তাৎক্ষণিক প্রয়োজনে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ভূমি অধিগ্রহণ কার্যক্রমে ভূমি মালিকরা যেন ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার না হন। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, যাতে কেউ ন্যায্যতা থেকে বঞ্চিত না হন।  

সভায় ছয়টি প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলাধীন গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ৩টি সড়ক প্রশস্তকরণের  নিমিত্তে মোট ৮টি মৌজার ২৭ দশমিক ৮০৯৭ একর ভূমি অধিগ্রহণ।

রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন ‘মাদানী এভিনিউ হতে বালু নদী পর্যন্ত প্রশস্তকরণ এবং বালু নদী হতে শীতলক্ষ্যা নদী পর্যন্ত সড়ক নির্মাণ’ শীর্ষক প্রকল্পের জন্য রূপগঞ্জ উপজেলাধীন রূপগঞ্জ ও নাওড়া মৌজায় বিভিন্ন দাগে ০ দশমিক ৯৮৯৬১ একর ভূমি অধিগ্রহণ। ইতোপূর্বে এই প্রকল্পে ৩৪ দশমিক ৮৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃক বাস্তবায়নাধীন ‘ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট’  এর আওতায়  ‘আফতাবনগর ও বাড্ডা পাতাল মেট্রোরেল স্টেশনের Entry-Exit, Fair Exit, Ventilation Duct ও Line-5 : Southern Route এর সঙ্গে সংযোগ করিডর নির্মাণ' এর জন্য ২ দশমিক ৪৪৬২ একর ভূমি অধিগ্রহণ। 

‘সাতক্ষীরা সড়ক ও সিটি বাইপাস সড়ককে সংযুক্ত করে সংযোগ সড়কসহ তিনটি লিংক রোড নির্মাণ’ শীর্ষক প্রকল্প। ইতোমধ্যে ৩০ দশমিক ৭৯ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ০ দশমিক ১৮২৩৫ একর ভূমি অধিগ্রহণের প্রস্তাব গৃহীত হয়। 

বিশ্বমানের পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্যে গাজীপুর সদরে ‘কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন Accelerating and strengthening skill for economic transformation (ASSET)’ শীর্ষক প্রকল্পের আওতায় ১৪ দশমিক ৪৯১ একর ভূমি অধীগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ সভায় উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. মুহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড.খ ম কবিরুল ইসলাম, রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. সিদ্দিকুর রহমান, ঢাকা বিভাগীয় কমিশনার, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরা প্রকল্পের প্রকল্প পরিচালকগণ এবং অনলাইনে যুক্ত ছিলেন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাতক্ষীরার জেলা প্রশাসকরা। এছাড়াও প্রত্যাশিত অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা