× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাত্রাবাড়ীর শনিরআখড়ায় প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১২:০২ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ১২:৩৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

নিহত ওই নারীর নাম সাথী আক্তার। তিনি একটি বিউটি পার্লারে কাজ করতেন। তিনি নোয়াখালী জেলার সেনবাগ থানার সাঁতার পাইয়া বাজার এলাকায়র মো. মুজিবুর রহমানের মেয়ে। বর্তমানে তিনি শনিরআখড়া এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ওই নারীর প্রতিবেশী মো. রনি জানান, নিহত সাথী একটি বিউটি পার্লারে কাজ করতেন। সকালের দিকে শনিরআখড়া অগ্রদূত স্কুলের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা