× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগামী বছরই বাংলা‌দে‌শের মানুষ সুলভমূল্যে বিদ্যুৎ পা‌বে : চী‌নের রাষ্ট্রদূত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ১৩:৪৯ পিএম

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : সংগৃহীত

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : সংগৃহীত

চীন বাংলাদেশের মানুষকে সুলভমূল্যে বিদ্যুৎ দিতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিনি বলেন, বাংলাদেশে প‌রিত‌্যক্ত বর্জ‌্য থে‌কে বিদ‌্যুৎ উৎপাদনের কাজ করবে চীন। যার সুফল হি‌সে‌বে আগামী বছরই আরও সাশ্রয়ী মূ‌ল্যে বিদ‌্যুৎ ব‌্যবহার কর‌তে পার‌বে বাংলাদেশের মানুষ।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে গাজীপুরের কা‌লিয়া‌কৈ‌রে উপজেলার শফিপুর বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।  

দুদেশের সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশের উন্নয়নের বিশ্বস্ত ও স্থায়ী সহযোগী হতে চায় চীন বলেও জানান ইয়াও ওয়েন।

জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের পাশে থাকার অঙ্গীকার করে চীনা রাষ্ট্রদূত বলেন, চীন মৈত্রী হাসপাতালে আলাদা ব‌্যবস্থা রাখা হ‌য়ে‌ছে। পাশাপা‌শি চী‌নে তিন‌টি হাসপাতাল‌কে তা‌দের চি‌কিৎসার জন‌্য নি‌র্দিষ্ট ক‌রে দেয়া হ‌য়ে‌ছে। এছাড়াও ঢাকায় আরও এক‌টি হাসপাতাল তৈ‌রির প্রকল্প হা‌তে নেওয়া হ‌য়েছে। এটি বাস্তবায়ন হ‌লে বাংলা‌দে‌শের মানু‌ষের আধু‌নিক চি‌কিৎসা সেবা নি‌শ্চিত হ‌বে। 

একই অনুষ্ঠা‌নের বাংলা‌দেশ জামায়া‌তে ইসলা‌মের আমির ডা. শ‌ফিকুর রহমান ব‌লেন, চীন বাংলা‌দে‌শের বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক দ‌লের নেতাকর্মী‌কে দাওয়াত ক‌রে তা‌দের দে‌শে নি‌য়ে যান। রাজ‌নৈ‌তিক নেতা‌দের ম‌তো সাংবা‌দিকদেরও যেন নি‌য়ে যাওয়ার আহ্বান জানান জামায়েতের আমির। এত‌ে সাংবা‌দিকরা সামা‌জিক উন্নয়ন মূলক কা‌জে দক্ষতার পাশপাশাপা‌শি দেশ গড়ার কা‌জে গুরুত্বপুর্ণ ভু‌মিকা রাখ‌তে পার‌বে। 

অনুষ্ঠা‌নে সহস্রা‌ধিক দুস্থ ও শীতার্থ মানু‌ষের মা‌ঝে কম্বল, চাল, ডাল, তেল ও চি‌নিসহ নিত‌্য প্রয়োজনীয় প‌ণ্যের প‌্যা‌কেট বিতরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা