× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

ফুটবলের সম্পর্ক কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে পারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ ১৫:২৭ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫ ১৬:০৬ পিএম

আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আজ রবিবার সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আজ রবিবার সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার আবেগঘন ফুটবল সম্পর্ককে কাজে লাগিয়ে বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ রবিবার (১৯ জানুয়ারি) আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি বাংলাদেশি জনগণের বিপুল সমর্থনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের মধ্যে আবেগঘন সংযোগ রয়েছে। আমরা এটি কাজে লাগাতে পারি। ক্ষেত্র প্রস্তুত আছে। আমরা এটি অন্যান্য ক্ষেত্রেও সম্প্রসারণ করতে পারি।’

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশে সম্পূর্ণ মালিকানাধীন বা যৌথ উদ্যোগে তুলা সংশ্লিষ্ট বাণিজ্য ও বিনিয়োগ স্থাপনের সুযোগ খুঁজে দেখতে এবং জ্বালানি সহযোগিতার সম্ভাবনাও অনুসন্ধান করার কথা বলেন।

রাষ্ট্রদূত সেসা বলেন, আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে অনেক অনাবিষ্কৃত সহযোগিতার ক্ষেত্র রয়েছে যা উভয় দেশের জন্য বিশাল সম্ভাবনা ধরে রাখতে পারে। তিনি বাংলাদেশকে বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান।

তিনি বলেন, ‘আমাদের মধ্যে যে ইতিবাচক অনুভূতি রয়েছে, আমরা সেটিকে উভয় দেশের মঙ্গলের জন্য কাজে লাগাতে পারি।’

রাষ্ট্রদূত উল্লেখ করেন যে বর্তমানে আর্জেন্টিনার পক্ষে প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য রয়েছে এবং তারা বাংলাদেশ থেকে আমদানি বাড়িয়ে এই বাণিজ্যকে ভারসাম্যপূর্ণ করতে চায়।

বর্তমানে আর্জেন্টিনা বাংলাদেশে সয়াবিন, গম, ভুট্টা এবং কাঁচা তুলা রপ্তানি করে এবং বাংলাদেশ থেকে প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলারের পোশাক আমদানি করে।

তিনি তুলা, যৌথ বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, ফুটবল (নারী ফুটবলসহ), মাইক্রোক্রেডিট, বাণিজ্য প্রতিনিধি দল, এলএনজি, ধানের রোগ-প্রতিরোধ বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত সেসা ২০২৪ সালের ২৯ আগস্ট জোরপূর্বক গুম প্রতিরোধ বিষয়ে আন্তর্জাতিক চুক্তি (আইসিপিপিইডি) স্বাক্ষর করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতির প্রশংসা করেন, যা আর্জেন্টিনা গৃহীত করার জন্য সক্রিয়ভাবে কাজ করেছিল। তিনি আর্জেন্টিনায় মাইক্রোফাইন্যান্স চালুর জন্য বাংলাদেশের সহযোগিতাও চান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা