× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইন মন্ত্রণালয়ের আদেশ

বিডিআর হত্যা মামলার বিচার হবে কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫ ২১:১৬ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫ ২১:২২ পিএম

বিডিআর হত্যা মামলার বিচার হবে কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে

ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিচারকাজ ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে।

রবিবার (১২ জানুয়ারি) আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত আদেশ জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে।

আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের  স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, ‘সরকার কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ (এক্ট নম্বর. ভি অব ১৮৯৮) এর সেকশন ৯ এর সাব-সেকশন (২) এ প্রদত্ত ক্ষমতাবলে ঢাকার পিলখানাস্থ বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সহিত জড়িতদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিচারকার্য পরিচালনার নিমিত্ত ২৮ ডিসেম্বর ২০১০ তারিখের এস, আর, ও নম্বর-৪০৩-আইন/২০১০ মূলে ঘোষিত ঢাকা মহানগরের বকশী বাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবনের স্থলে ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করিল।’

আদেশে আরও বলা হয়, ‘এতদ্বারা এই মর্মে নির্দেশ প্রদান করিল যে, উক্ত মামলার বিচারকার্য ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হইবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা