× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় ২ মাসের মধ্যে হাইড্রোলিক হর্ন বন্ধ হবে : মন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২ ১৬:১৮ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২২ ১৬:২২ পিএম

ঢাকায় ২ মাসের মধ্যে হাইড্রোলিক হর্ন বন্ধ হবে : মন্ত্রী

আগামী জানুয়ারির মধ্যে শব্দ দূষণরোধে ঢাকায় যানবাহনে হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দীন জানিয়েছেন।

মঙ্গলবার সচিবালয়ে ২৭তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৭) বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

পরিবেশ দূষণরোধে সরকার কী কাজ করছে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা প্রতিটি বিভাগে সভা করছি। ঢাকায় শব্দ দূষণের সঙ্গে যারা সংশ্লিষ্ট, যেমন ড্রাইভার অ্যাসোসিয়েশন, তাদের নিয়ে আমরা সভা করেছি। আমরা শিক্ষার্থীদের নিয়েও আলোচনা করছি। ভ্রাম্যমাণ আদালতও আমরা করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আজকের সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, অন্তত ঢাকা শহরে আগামী দুই মাসের মধ্যে হাইড্রোলিক হর্ন সবার আগে আমাদের বন্ধ করতে হবে। হাইড্রোলিক হর্ন যেটা নিষিদ্ধ, সেটা কোনোক্রমেই আমাদের দেশে চালানো ঠিক নয়। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী জানুয়ারির মধ্যে ঢাকায় হাইড্রোলিক হর্ন পুরোপুরি বন্ধ করা হবে। আশা করি আপনাদের (সাংবাদিক) সহযোগিতায় এটা বন্ধ করতে সক্ষম হব।’

পলিথিন বন্ধের বিষয়ে মন্ত্রী বলেন, ‘পলিথিন নিষিদ্ধ আছে। যারা উৎপাদন করছে, ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা থেকে বের হয়ে আসতে পাট থেকে সোনালী ব্যাগ তৈরির পরিকল্পনা নিয়েছি। আশা করি পলিথিন ব্যাগ পুরোপুরি বন্ধ করতে পারব।’

পরিবেশ রক্ষা বিষয়ে তিনি বলেন, ‘আমরা যদি পরিকল্পনা কিছু বাস্তবায়ন করতে না পারতাম, তাহলে বাংলাদেশে যেভাবে টিলা কাটা শুরু হয়েছিল তাতে একটা টিলাও থাকত না। পরিবেশ মন্ত্রণালয় থেকে কার্যক্রম শুরু হওয়ায় মানুষ কিছুটা হলেও বুঝতে পেরেছে যে, টিলা কাটা ঠিক নয়, এটা দেশের জন্য ক্ষতিকর। সে কারণ হয়তো টিলা রক্ষা করা যাচ্ছে।’

উপমন্ত্রী হাবিবুন নাহার ও সচিব ড. ফারহিনা আহমেদ সংবাদ সম্মেলনে ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা