× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসান আরিফের জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ২৩:২০ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪ ২৩:২৩ পিএম

হাসান আরিফের জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা নগরীর ধানমন্ডি ৭-এর মসজিদে এশার নামাজের পর উপদেষ্টা এ এফ হাসান আরিফের নামাজে জানাজায় অংশ নিয়েছেন। 

এর আগে প্রধান উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

অধ্যাপক ইউনূস উপদেষ্টা আজ বিকেলে দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন।

পরে তিনি প্রয়াত উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে যান।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বিকেল ৩টা ৩৫ মিনিটে নগরীর ল্যাবএইড হাসপাতালে মারা যান। তার বয়স ছিল ৮৫ বছর। 

তিনি ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন। সূত্র: বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা