× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লি ও লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার নিয়োগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ১৩:৩৮ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪ ১৪:২৭ পিএম

আকবর হোসেন। ছবি : সংগৃহীত

আকবর হোসেন। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ও যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

নয়াদিল্লিতে নিয়োগ পেয়েছেন ফয়সাল মাহমুদ এবং লন্ডনে নিয়োগ পেয়েছেন আকবর হোসেন মজুমদার। তারা দুজনেই পেশাদার সাংবাদিক। তাদের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে দুই বছর। তাদের মধ্যে আকবর হোসেন বিবিসির ঢাকা ব্যুরোর জ্যেষ্ঠ সাংবাদিক ছিলেন।

রবিবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল হায়াত মো. রফিকের সই করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। 

এই নিয়োগের অন্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা