প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ১৮:২৭ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪ ১৮:৪০ পিএম
জাতীয় রাজস্ব বোর্ড। ছবি: সংগৃহীত
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। করদাতারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
রবিবার (১৭ নভেম্বর) এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ. মুমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বৃদ্ধি করা হয়েছে।
এর আগে রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩০ নভেম্বর।