প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২ ১৬:০১ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২২ ১৬:১২ পিএম
সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ ত্রিবার্ষিক সম্মেলন। ছবি : প্রবা
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। তাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়েছেন।
শনিবার (২৬ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন আয়োজন করা হয়।
বেলা ৩টার আগেই অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক। তারা শেখ হাসিনাকে উত্তরীয় পরিয়ে দেন। পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগ সভাপতি।
তা ছাড়া সাফিয়া খাতুন ও মাহমুদা বেগম ক্রিকসহ বাংলাদেশ মহিলা লীগের ৭২টি আঞ্চলিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা পতাকা উত্তোলন করেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন শেখ হাসিনা।
সাফিয়া খাতুনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সম্মেলনে অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহমুদা বেগম ক্রিক।
এর আগেই প্রথমে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রোকসানা। সহ-সভাপতি বনশ্রী বিশ্বাস পাঠ করেন পবিত্র গীতা পাঠ। সদস্য বাসন্তি চাকমা ত্রিপিটক থেকে পাঠ করেন। সংগঠনের সদস্য দিপীকা সমাদ্দার বাইবেল পাঠ করেন। এরপর বক্তব্য রাখেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।