সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত ভোররাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘উত্তরা পশ্চিম থানা পুলিশ উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে।’‘অভিযান এখনও চলছে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে,’ বলেন তিনি।