× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়াদোত্তীর্ণ-আনফিট যানবাহন সরাতে ছয় মাস সময় দিল সরকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ০১:০৬ এএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ১১:০০ এএম

মেয়াদোত্তীর্ণ-আনফিট যানবাহন সরাতে ছয় মাস সময় দিল সরকার

রাজধানী ঢাকায় বায়ুদূষণ কমিয়ে বাতাসের মান উন্নয়নের লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ ও আনফিট যানবাহন সরিয়ে নিতে পরিবহন মালিকদের ছয় মাস সময় দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিদ্যুৎ ভবনে ‘রিমুভিং ওল্ড ভেহিক্যালস টু কন্ট্রোল এয়ার পলিউশন ইন ঢাকা’ শীর্ষক বৈঠকে এসব যানবাহন সরাতে পরিবহন মালিকরা সময় চাওয়ার পর এ সময়সীমা নির্ধারণ করা হয়।

বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) তথ্যানুসারে, ২৮ হাজার ৭৬১টি নিবন্ধিত বাস ও মিনিবাসের বয়স ২০ বছরের বেশি। এর মধ্যে ঢাকায় চলাচল করে ১০ হাজার ৫৫৬টি।

মোট ৪৬ হাজার ৪৮১টি নিবন্ধিত ট্রাক, লরি ও অন্যান্য ভারী যানের বয়স ২৫ বছর অতিক্রম করেছে। এর মধ্যে ১৪ হাজার ৬৮৩টি ঢাকায়।

উপদেষ্টা বলেন, মেয়াদোত্তীর্ণ যানবাহন অপসারণ করলে ঢাকা শহরের বাতাসের মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে, যা জনস্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা