× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেবানন থেকে দ্বিতীয় দফায় দেশে ফিরেছেন ৬৫ বাংলাদে‌শি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ১৯:১২ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ১৯:২৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দ্বিতীয় দফায় আরও ৬৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় একটি বাণিজ্যিক ফ্লাইটে তারা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

এর আগে, গত ২১ অক্টোবর সন্ধ্যায় প্রথম দফায় ৫৪ বাংলাদেশি দেশে ফেরেন। এ নি‌য়ে লেবানন থে‌কে ১১৯ জন দে‌শে ফিরলেন।

তৃতীয় দফায় বৃহস্প‌তিবার (২৪ অক্টোবর) রা‌তে আরও ৩১ বাংলাদেশির ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, লেবাননে অবস্থানরত বাংলাদেশির সংখ্যা প্রায় ৭০ হাজার থেকে ১ লাখ। এর মধ্যে ১ হাজার ৮০০ জনের মতো দেশে ফেরত আসার জন্য রেজিস্ট্রেশন করেছেন। যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের মধ্যে ১৬৭ জনের লিগ্যাল ডকুমেন্টস আছে, বাকি ১ হাজার ৬২৩ জন আনডকুমেন্টেড।

উল্লেখ্য, লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু হামলার পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কে রয়েছেন। অনেকেই আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এসব প্রবাসীদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা