× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সঙ্গে ‘মায়ের ডাকের’ প্রতিনিধিদলের বৈঠক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ২০:৪৭ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৪ ২১:০৭ পিএম

স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সঙ্গে ‘মায়ের ডাকের’ প্রতিনিধিদলের বৈঠক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মায়ের ডাক সংগঠনের পক্ষ থেকে গুমের শিকার ব্যক্তিদের দ্রুত পরিবারের কাছে ফেরত দেওয়া এবং প্রত্যেকটি গুমের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।

বৈঠকে স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টা জানান, যারা গুম হয়েছেন তাদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে। গুমের ঘটনা তদন্ত ও বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। গুমের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনারও আশ্বাস দেন এ দুই উপদেষ্টা।

বৈঠকে মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম, জাতিসংঘের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা