প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ২০:২৮ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪ ২১:৩৫ পিএম
মাহফুজ আলম। ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের জন্য বিদ্যমান আইনেই সার্চ কমিটি হবে।’
শনিবার (১৯ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের পর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম বলেন, ‘দ্রব্যমূল্যের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। ইসি পুনর্গঠনের জন্য খুব দ্রুতই সার্চ কমিটি গঠিত হবে। আওয়ামী লীগসহ শরিক দলগুলো নিষিদ্ধের কথা উঠেছে সংলাপে।’
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘যারা জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত, তাদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। যারা পালিয়েছেন, তারা কীভাবে গেলেন সে বিষয়েও অনুসন্ধান করা হচ্ছে।’